1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া:অধ্যাপক মামুন মাহমুদ - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া:অধ্যাপক মামুন মাহমুদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ Time View

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ না,গঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর জীবন – মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি তার সারা জীবন এদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন। তিনি বলেছেন এই দেশ আমার,এই মাটি আমার, এই মানুষ আমার,আমি তাদের ছেড়ে কোথাও যাবো না এবং তিনি যাননি।তিনি দুঃশাসনের নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু আপোষ করেননি। তিনি তার আরাম-আয়েশ, সন্তান,পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। জালিমরা দতাকে চিকিৎসা সুযোগ দেয়নি। আমরা আল্লাহর কাছে দোয়া করব এদেশের গণতন্ত্র ফিরে এসেছে সেটা যেন তিনি দেখে যেতে পারেন।

আমরা নফল রোজা এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে তার হায়াত বাড়িয়ে দেওয়ার প্রার্থনা করবো। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার ২ ডিসেম্বর দুপুরে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে নয়ামাটি এলাকায় এ দোয়া মাহফিলে আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়। ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার সঞ্চালনায় মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার,জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি,জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মামুন, ফতুল্লার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি