1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আলীকদমে বিজিবি’র উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আলীকদমে বিজিবি’র উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০৩ Time View

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের আলীকদম উপজেলায় ৫৭ বিজিবি’ র উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাটালিয়নের সদর ১নং জিপি গেইট সংলগ্ন এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

এ সময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম, এএমসি, প্রায় ২২০ জনেরও বেশি পাহাড়ি ও বাঙালি নারী, পুরুষ এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি “অপারেশন উত্তরণ” এর আওতায় স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই মেডিকেল ক্যাম্পেইনের পাশাপাশি একজন গুরুতর অসুস্থ ব্যক্তি এবং একটি হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক-এর সার্বিক দিক-নির্দেশনায় এই মানবিক কার্যক্রমটি পরিচালিত হয়েছে। ক্যাম্পেইন চলাকালে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসার, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে এই মানবিক কার্যক্রমটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি