1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
‎আ'লীগের অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে ও শেখ হাসিনা'র ফাঁসীর দাবীতে না'গঞ্জ মহানগর বিএনপি'র বিক্ষোভ মিছিল - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎আ’লীগের অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে ও শেখ হাসিনা’র ফাঁসীর দাবীতে না’গঞ্জ মহানগর বিএনপি’র বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১০ Time View
‎নিজস্ব সংবাদদাতা: ফ্যাসিস্ট আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে ও মানবাধিকার অপরাধে অভিযুক্ত শেখ হাসিন’র ফাঁসীর দাবীতে ঐক্যবদ্ধ হয়ে নগরীতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
‎সোমবার (১৭ নভেম্বর) সকালে নগরীর মিশন পাড়া হোসিয়ারী সমিতির সামনে থেকে এ বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিশাল এ-ই বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে এসে শেষ হয়।
‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু”র নেতৃত্বে অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে শ্লোগান দেন। ফাঁসী ফাঁসী ফাঁসী চাই, খুনি হাসিনা’র ফাঁসী চাই। শ্লোগানে শ্লোগানে প্রকল্পিত করে তোলে পুরো শহর।
‎সকাল থেকেই বিএনপি’র মিছিলকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আওতাধীন সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক বিএনপি ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, ওলামাদল সহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ব্যানার ও ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে মিশন পাড়া এলাকায় হোসিয়ারী সমিতির সামনে এসে জড়ো হয়।
‎এছাড়াও মানবাধিকার অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা’র ফাঁসীকে কেন্দ্র করে, নারায়ণগঞ্জে যাতে আওয়ামী সন্ত্রাসীরা কোনো অগ্নিসংযোগ বা কোনরকম নাশকতা না করতে পারে। তার জন্য নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র নেতা-কর্মীবৃন্দ অবস্থান করেন।
‎এসময়ে আরও উপস্থিত ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, আবুল কাউসার আশা, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডাঃ মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ. এম. আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা আক্তার হোসেন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, গোগনগর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী সহ বিএনপি’র অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি