1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আশিয়া উচ্চ স্কুলে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে আবদুল জলিল: খেলাধুলার মাধ্যমে লেখা পড়ায় মনোযোগী হতে হবে - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ

আশিয়া উচ্চ স্কুলে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে আবদুল জলিল: খেলাধুলার মাধ্যমে লেখা পড়ায় মনোযোগী হতে হবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া আশিয়া উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।২৮ জানুয়ারি বুধবার সকালে আশিয়া  উচ্চ বিদ্যালয়ে মাঠে ৪১ ইভেন্ট বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল জলিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান, সরকারি দাপ্তরিক কর্মব্যস্ততা উপস্থিত থাকতে পারেনি তিনি। অনুষ্ঠান উদ্বোধন করেন পটিয়া উপজেলা  মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বাবুল দে, সিনিয়র শিক্ষক দীপক কান্তি বড়ুয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ইউসুফ আলী, সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শাখিল আহমদ, মাওলানা সাইদুল হক চৌধুরী, শর্মিলা দাশ, নুরুচ্ছফা,  অজিত চৌধুরী, হাফিজুল ইসলাম,  নিপুণ পাল, রোকসানা আকতার, রাশেদুল ইসলাম, নাফিজা রিফাদ, সহকারী শিক্ষক কার্তিক নাথ, রবিউল আলম,রাজিয়া সুকতানা, ফারিয়া রহমান, সাদির আলম প্রমুখ। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার  বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে   বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সভাপতির বক্তব্যে আশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান আবদুল জলিল বলেন, জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম, সুস্থ দেহ সবল মন খেলাধুলার প্রয়োজন, যদি কেউ সুস্থ দেহ ও সবল মন চায় তাহলে খেলাধুলার কোন বিকল্প নেই।

খেলাধুলাই একমাত্র সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও সুস্থ শরীর গঠনে কার্যকরী ভূমিকা পালন করে। অপরাধ প্রবণতা থেকে রক্ষা করার জন্য ও সুস্থ সামাজিক পরিবেশ বিনির্মাণে খেলাধূলা ও সুস্থ বিনোদন চর্চা প্রয়োজন। তিনি আরো বলেন, বিপদগামী তরুণ  প্রজন্মের ভিতর দেশ প্রেমের বীজ বুনতে হলে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষার চর্চা করতে হবে। তিনি বলেন, আমরা শিক্ষক  আমাদের কাজ মানুষের জীবন গঠনে শিক্ষার্থীদের  সুশিক্ষিত গড়ে তোলে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষা বিকল্প নেই। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি