1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আসন্ন পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে পান্না-কবিরের গলাচিপায় শোডাউন - শিক্ষা তথ্য
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আসন্ন পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে পান্না-কবিরের গলাচিপায় শোডাউন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৩৭ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:আগামী ২ জুলাই পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সভাপতি মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ পান্না ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির গলাচিপায় শোডাউন করেছেন। পটুয়াখালী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে রবিবার (২৯ জুন) দুপুর ১২টায় গলাচিপা পৌর ফেরিঘাটে শত শত বিএনপি নেতাকর্মীরা বায়েজীদ পান্না ও তৌফিক আলী খান কবিরকে শুভেচ্ছা ও সাগতম জানান।

পরে সভাপতি ও সম্পাদক পদপ্রার্থী পান্না ও কবির নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এর পর তারা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. রফিক খানসহ দলীয় নেতৃবৃন্দ ও ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ ও মিয়া মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন ও আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপির সভাপতি ভিপি মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান নেছার রাড়ি ও আব্দুস সোবাহান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশীষ কুমার সাহা, পৌর যুবদলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবদল নেতা মো. বশার, মো. রফিক, মো. সবুজ,

উপজেলা যুবদল নেতা মো. জুয়েল মুন্সি, রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বায়েজীদ কালু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সরোয়ার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. ইমরান, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শফিকুল ইসলাম, গলাচিপা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নিশাত আহম্মেদ, উলানিয়া বন্দর যুবদল নেতা মো. রুবেল, মো. জহির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি