1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আসলাম সানির বিরুদ্ধে পোশাক কারখানায় গ্যাস চুরির মামলা - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আসলাম সানির বিরুদ্ধে পোশাক কারখানায় গ্যাস চুরির মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২২১ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকেএমইএর সাবেক সহ-সভাপতি ব্যবসায়ী আসলাম সানির বিরুদ্ধে বুস্টার দিয়ে পোশাক কারখানায় গ্যাস চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে অবন্তী কালার টেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১০ কোটি ১২ লাখ টাকা বকেয়া পরিশোধ না করে বারবার গ্যাস চুরির অভিযোগে তার বিরুদ্ধে মঙ্গলবার সকালে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাস আঞ্চলিক লিটিগেশন ও পিআর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আসাদুজ্জামান পাঠান। মামলায় উল্লেখ করা হয়, আসলাম সানির মালিকানাধীন ফতুল্লার শাসনগাঁ এলাকায় অবস্থিত মেসার্স অবন্তী কালার টেক্স কারখানায় তিতাস গ্যাস ১০ কোটি ১২লাখ টাকা বিল পাওনা থাকায় তাদের বৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।

এরপর কারখানার মালিক আসলাম সানি অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করতে থাকেন। বিষয়টি জানতে পেরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন। তারপর আবারও অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করতে থাকেন। বিষয়টি জানতে পেরে ১০ মার্চ সকালে প্রযুক্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্মকর্তারা অভিযান চালিয়ে অবন্তী কালার টেক্স কারখানায় একটানা তিন দিন খোঁজাখুঁজি ও বিভিন্ন জায়গায় খনন করার পরে অবৈধ সংযোগের সন্ধান পায়। এ সময় ওই সংযোগ থেকে বিপুল পরিমাণের গ্যাস টেনে নেওয়ার অনেক বড় দুটি বুস্টার উদ্ধার করেন। এতে কর্মকর্তাদের দাবি বুস্টারের মাধ্যমে গ্যাস ব্যবহারে সরকারের প্রতিদিন ১০ থেকে ১২ লক্ষ টাকার গ্যাস রাজস্ব ক্ষতি হয়েছে। নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেন, বুস্টার হচ্ছে এমন একটা যন্ত্র যা গ্যাসের চাপ কম থাকলেও তা দিয়ে টেনে প্রয়োজনমতো গ্যাস ব্যবহার করা যায়। এতে আশপাশের গ্রাহকরা প্রয়োজন মতো গ্যাস পাবে না।

এটা দুর্ধর্ষ চুরি বলা যায়। এ বিষয়ে অবন্তী কালার টেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিকেএমইএর সভাপতি মুহাম্মদ হাতেম বলেন, যারা গ্যাস বিদ্যুৎ চুরি করবে তাদের পক্ষে আমাদের কোনো সমর্থন নেই। আমাদের ব্যবসায়ী সংগঠনের কাছে গ্যাস বিদ্যুৎ অথবা থানা পুলিশ সহযোগিতা চাইলে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি