1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আহত শরীর নিয়েই নতুনধারার ১৩ বছরে পদার্পনের কেক কাটলেন মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল যশোর বেজপাড়ায় অভিযান চালিয়ে ১ টি সুটার গান ও ককটেলসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৬ এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

আহত শরীর নিয়েই নতুনধারার ১৩ বছরে পদার্পনের কেক কাটলেন মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ Time View
আহত শরীর নিয়েই নতুনধারা বাংলাদেশ এনডিবির ১৩ বছরে পদার্পনের কেক কাটলেন চেয়ারম্যান মোমিন মেহেদী। ১ জানুয়ারি  তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের, মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আল আমিন বৈরাগী, সদস্য মো. হাশেম মোল্লা, ঝুমা দাস ঝুমুর প্রমুখ। এসময় মোমিন মেহেদী বলেন, মানুষকে খুন করে আহত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারলেও ইতিহাসে টিকে থাকা যায় না। আজ যে গোষ্ঠি আমার উপর হামলা করে স্তব্ধ করে দিতে চাইলেও আল্লাহর রহমতে বেঁচে আছি। ঠিক একই ভাবে ২০১৮ সালে গুম করে আমার কন্ঠরোধ করতে চেয়েছিলো তৎকালিন সরকারের স্বৈরাচারি মেশিনারিজ। মৃত মনে করে তারা আমাকে ফেলে গেলেও আজও বেঁচে আছি, কিন্তু তারা নেই, ইতিহাসে ভিলেন হিসেবে ব্যাপক সমালোচিত হয়ে আছেন।

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ-এর বিশেষ আয়োজন ‘মুক্তিযোদ্ধা মিলন মেলা ২০২৫’-এ অংশগ্রহণ শেষে মোটর বাইকে ফেরার পথে বিভিন্ন স্থানে হামলাকারীদের অনুসরন করার বিষয়টি অনুমান করেন। পথিমধ্যে রামপুরা থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে সাথে নিয়ে বিজয়নগরস্থ সেন্ট্রাল ল’ কলেজের পিছন দিয়ে যাওয়ার সময় ৬/৭ জন তাদের গতিরোধ করে উপর্যপুরি  লোহার রড, হকিস্টিক দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে দুর্বৃত্তরা। এতে মোমিন মেহেদী প্রতিরোধ করার চেষ্টা করলে, তাকে বেদম আঘাত করতে থাকে হামলাকারীরা। এসময় শান্তা ফারজানা চিৎকার দিয়ে পথচারিরা এগিয়ে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানিয় প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাঈদের তত্ত্বাবধানে আছেন। চিকিৎসক জানিয়েছেন, গুরুতর আঘাতে শরীরের বিভিন্ন স্থানে ইনজুরি হয়েছে। হামলা দীর্ঘস্থায়ী হলে বড় ধরণের ঘটনা ঘটতে পারতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি