1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আড়াইহাজারে অপহরণ মামলায় গ্রেপ্তার ৩ - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

আড়াইহাজারে অপহরণ মামলায় গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২২৪ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ রবিবার (৪ মে) গভীর রাতে ৩জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। এর আগে গত শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মোহাম্মদ শিকদারের ছেলে রুবেল শিকদারকে (২৯) অপহরণ করে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাকুন্ডা পূর্বপাড়া এলাকার সুলাইমানের ছেলে সবুজ মিয়া (২৭), একই এলাকার আবুল হোসেনের ছেলে পাপ্পু (২৪), আব্দুল কাদিরের ছেলে মাসুদ মিয়াসহ আরো ৩-৪জন রুবেল শিকদারকে অপহরণ করে। পরে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় আটক রেখে অপহরণকারীরা ৩০ হাজার টাকা, একটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল লুটে নেয়।

পরে মারধর করে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের অজ বাংলা কারখানার সামনে ফেলে দেয়। আশপাশের লোকজন রুবেল শিকদারের চিৎকার শুনে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, অপহরণের ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হয়েছে। ওই ঘটনায় রুবেল শিকদার, সবুজ মিয়া ও পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পাপ্পুর বিরুদ্ধে রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা জাইদুল ইসলামকে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি