1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ইউনূস সরকার নিরানব্বই ভাগ ব্যর্থ : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ইউনূস সরকার নিরানব্বই ভাগ ব্যর্থ : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, আজ যখন তখন যেখানে সেখানে ‘তৌহিদী জনতা’র ব্যানারে মবগুলোই প্রমাণ করছে যে, ইউনূস সরকার নিরানব্বই ভাগ ব্যর্থ। বাকি ১ ভাগে তিনি সফল গ্রামীণ ব্যাংকসহ তাঁর একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দিক থেকে।

২৪ নভেম্বর বিকেলে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় স্বেচ্ছাসেবকধারার প্রশিক্ষণ কাউন্সিলে তিনি উপরোক্ত কথা বলেন। জাতীয় স্বেচ্ছাসেবকধারার আহবায়ক মনির জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আজ জাতিকে এক নয়, দুই নয়, শতভাগে বিভক্ত করেছে ছাত্রদের সরকার খ্যাত ইউনূস সরকার। এই সরকারের মাত্র ৩ মাস থাকার কথা থাকলেও যা লক্ষণ দেখছি মনে হয়, আগামী আরো দু-বছর তারা রাজনৈতিক প্লাটফর্মগুলোকে গাধার মত ঘুরিয়ে ফিরিয়ে থাকার পরিকল্পনা বাস্তবায়ন করবে। আর সেই ধারাবাহিকতায় দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, দুর্নীতি বেড়েছে, ছাত্র-যুব-জনতার নিরাপত্তাহীনতা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, সন্ত্রাস বেড়েছে, ফেইক ধর্মীয় নেতা বেড়েছে, কমেছে মানুষের জীবনের দাম। নির্বাচনের রাজনৈতিক খেলায় আমজনতার দ্রব্যমূল্য বেড়েই চলেছে, কিন্তু তা নিয়ে মোটেই মাথা ব্যথা নেই ইউনূস সরকারের।

এসময় প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ এসময় জামায়াতের নেতাদের পুলিশ-প্রশাসন ডোমেইন করার বক্তব্যকে ঘৃণা ভরে নিন্দা জানিয়ে বলেন, ছাত্র শিবির-জামায়াতের মত যুদ্ধাপরাধী ও যুদ্ধাপরাধীদের সমর্থক গোষ্ঠি ৩০ লক্ষ হত্যাকাণ্ড আর ২ লক্ষ ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিয়ে আগামীতে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। অথচ এরা বাংলাদেশ বা বাংলাদেশের স্বাধীনতাই চায়নি। আজ যদি ৮৬৫ হত্যাকাণ্ডের অভিযোগে প্রায় ২৫ টি নিবন্ধিত রাজনৈতিক প্লাটফর্মের রাজনীতি নিষিদ্ধ করা হয়, তাহলে লক্ষ লক্ষ মানুষকে হত্যার অভিযোগে কেন জামায়াত-শিবিরসহ স্বাধীনতা বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করা হবে না!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি