1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ইসলামী ছাত্র আন্দোলনে বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর ২০২৬ সেশনের কমিটি ঘোষণা - শিক্ষা তথ্য
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি

ইসলামী ছাত্র আন্দোলনে বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর ২০২৬ সেশনের কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ Time View

২রা জানুয়ারি রোজ শুক্রবার সকাল ৯টায় বন্দরের শাহী মসজিদ সংলগ্ন শাহী মসজিদ মাদরাসা অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়। থানার সভাপতি এম মাহদী হাসান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জিহাদ হাসান এর সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি এবং পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।

‎প্রধান অতিথি মুফতি মাসুম বিল্লাহ বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সামনে অনেক কাজ রয়েছে। কেননা জুলাই অভ্যুত্থানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কার্যকরী ভূমিকায় অবতীর্ণ ছিল। তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের দাওয়াতি কার্যক্রমের বিকল্প নেই।

‎তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ইসলামী ছাত্র আন্দোলনের সকল দায়িত্বশীলকে সর্বদা রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

‎প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুহাম্মাদ আবুল হাশিম বলেন, বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী সমাজ বিনির্মাণের বিকল্প নেই। ছাত্রসমাজকেই আগামী দিনের নেতৃত্বের হাল ধরতে হবে।

‎সভাপতির বক্তব্যে এম মাহদী হাসান বিগত সেশনের কাজ তুলে ধরেন এবং সংগঠনের সকল স্তরের কর্মীদের ধন্যবাদ জানান।

‎সম্মেলন শেষে নগর সভাপতি ২০২৬ সেশনের জন্য নতুন কমিটির সভাপতি এইচ এম ইউসুফ আহমদ, সহ-সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ হাসিবুল হাসান এর নাম ঘোষণা করেন।

‎সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণ এর সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মোস্তফা কামাল, বন্দর থানা উত্তর এর সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মাওলানা শাহজালাল সাহেব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সানভীর, বন্দর থানা পশ্চিম এর সাবেক সহ-সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সাঈদসহ আরো বিশেষ ব্যক্তিবর্গ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিমের সহ-সভাপতি ইউসুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম মৃদুল, প্রশিক্ষণ সম্পাদক হাসিবুল হাসানসহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি