1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ছাঁটাই ও ষড়যন্ত্রের প্রতিবাদ পটিয়ায় সচেতন নাগরিক ফোরামের মানববন্ধনে চট্টগ্রাম অচল করে দেয়ার ডাক - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ছাঁটাই ও ষড়যন্ত্রের প্রতিবাদ পটিয়ায় সচেতন নাগরিক ফোরামের মানববন্ধনে চট্টগ্রাম অচল করে দেয়ার ডাক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন ব্যাংকে ছাঁটাই ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পটিয়া সচেতন নাগরিক ফোরাম। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর বিকেলে সংগঠনের প্রধান সমন্বয়কারী কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর আহ্বানে এবং সংগঠনের আহ্বায়ক এডভোকেট জসীম উদ্দিনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকসহ বিনা কারণে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বক্তারা সতর্ক করে বলেন, এ দাবি উপেক্ষা করা হলে চট্টগ্রামের নাগরিক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সমগ্র চট্টগ্রাম অচল করে দেওয়া হবে। তারা আরও বলেন, ষড়যন্ত্রকারীদের অপকর্ম জনসমক্ষে প্রকাশ করা হবে এবং তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

বক্তারা দ্রুততম সময়ে সকল ব্যাংক কর্মকর্তাদের চাকরি পুনর্বহাল করে তাদের পরিবারের অভাব-অনটন দূর করার জোর দাবি জানান। পটিয়া সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, বিশিষ্ট সংগঠক মুহাম্মদ কমরুদ্দীন, পটিয়া সচেতন যুব ফোরামের আহ্বায়ক মুনির উদ্দিন মুহাম্মদ ইখতিয়ার, ছাত্র ফোরামের আহ্বায়ক নাফিজ করিম চৌধুরী, জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আজম খান, যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন শিবলী, সদস্য মোহাম্মদ রুবেল, সদস্য আমান উল্লাহ, যুবনেতা মুহাম্মদ জমির উদ্দীন, সাইফুদ্দিন, নাদিম আমিরুল হকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি