1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ইসিতে আপিল শুনানি, প্রার্থিতা ফিরে পেলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসিতে আপিল শুনানি, প্রার্থিতা ফিরে পেলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৮১ Time View

বিশেষ প্রতিবেদকঃ নির্বাচন কমিশন (ইসি) তে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন।

(১২ জানুয়ারি) সোমবার দুপুর ১২টায় আপিল শুনানির ৩য় দিনে তার আপিল মঞ্জুর করে ইসি। এদিন শুনানির ৩য় দিনে নির্বাচন ভবন মিলনায়তনে ৭০টি আপিল নিষ্পত্তি করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বাছাইয়ের দিন হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকায় মাকসুদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেছিলেন। সোমবার দুপুরে তার আপিল আবেদনের শুনানি হয়।

শুনানি শেষে মাকসুদ হোসেনের আইনজীবী ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মোঃ মাকসুদ হোসেনের আপিল মঞ্জুর করেছে ইসি। এর ফলে তার মনোনয়নপত্র বৈধ হয়েছে।

শুনানি শেষে মাকসুদ হোসেন সাংবাদিকদেরকে জানান, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বাতিল করেছিলেন। তাদের বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে আমি আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি