1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৬ Time View

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভিজিএফ কর্মসূচির আওতায় পটুয়াখালীর বাউফল পৌরসভার দুস্থ পরিবারগুলোর মধ্যে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (সকাল ৯টা) বাউফল পৌর শহরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় পৌর এলাকার ৪ হাজার ৬২৫টি দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে মোট ৪৬.২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ বলেন, “সরকার সবসময় অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, সে লক্ষ্যেই এই সহায়তা কর্মসূচি পরিচালিত হচ্ছে।” চাল বিতরণ কার্যক্রম চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভা কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, ঈদের আগে এ ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র পরিবারগুলোর জন্য অনেক স্বস্তি নিয়ে আসে। এতে তাদের ঈদের প্রস্তুতি নিতে কিছুটা হলেও সহায়তা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি