1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
উত্তরায় জন্মদিনে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উত্তরায় জন্মদিনে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৩ Time View

নার্গিস আক্তার স্মৃতিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন ও দীর্ঘায়ু কামনায় উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি মাঠ প্রাঙ্গণে নারী উদ্যোক্তাদের মাঝে ৬১টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে উত্তরা এলাকায় ৫ হাজার মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছি। গত রমজান মাসে ৮টি স্থানে উত্তরায় মাসব্যাপি ইফতার বিতরন,এছাড়াও বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে উত্তরায় ৪ কিলোমিটার খাল পরিষ্কার,খালের দুই পাশে বনায়ন, পার্ক নির্মাণসহ স্থানীয় এলাকাবাসীর কল্যাণে বেশ কয়েকটি বড় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। মোহাম্মদ ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উত্তর ও পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান হোসেন, আলমগীর হোসেন শিশির, মোহাম্মদ আলী, আওলাদ হোসেন, আনোয়ার হোসেন অনিক; তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁনমিয়া বেপারি; ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার; সাবেক ছাত্রনেতা রিয়াদ সরকার হীরা; উত্তরখান থানা যুবদলের সাবেক নেতা মোবারক হোসেন; উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক সদস্য মীর হোসেন মুসা; বিএনপি নেত্রী পারভিন বেগম আনুষা আনু; উত্তরখান বিএনপি নেত্রী সাদিয়া আপনী রূপা সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নারীদের মাঝে বিনামূল্যে ৬১টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি