1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা মিলন গ্রেপ্তার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা মিলন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৪ Time View

মাটি মামুন রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। উপজেলা সদরের সালাফিয়া মাদরাসা সংলগ্ন আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে গ্রেপ্তারের পর আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে নিয়ে অনন্তরাম বড়বাড়ীর নিজ বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। মিলন বড়বাড়ী এলাকার মৃত শহিদুল ইসলামের একমাত্র ছেলে। জানা গেছে, আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর কিছুদিন পালিয়ে ছিলেন। এই সময়ে সরকার উপজেলা পরিষদ ভেঙে দেয়।  গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে ওই বাড়ি ঘেরাও করলে আব্দুল্লাহ আল মাহমুদ মিলন আর পালাতে পারেননি। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী। এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে,সে বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। ওসি আরও বলেন, সার্ভার জটিলতার কারণে মামলার বিষয়টি এখনো নিরূপণ করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি