1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও বানারীপাড়া ডিগ্রি কলেজের উপজেলায় শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার

এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও বানারীপাড়া ডিগ্রি কলেজের উপজেলায় শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২০ Time View
রাহাদ সুমন,বরিশাল:সাফল্যের ধারাবাহিকতায় এইচএসসি পরীক্ষার  ফলাফলে বরিশালের বানারীপাড়া ডিগ্রি কলেজ এবারও উপজেলায় শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে। ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পাঠদান করে আসছে বানারীপাড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠটি। মেধাবী ও প্রজ্ঞাবান অধ্যক্ষ মোসাম্মৎ আফরোজা বেগমের দূরদর্শি ও দক্ষ নেতৃত্বে একঝাঁক মেধাবী শিক্ষকদের পাঠদানের মধ্য দিয়ে সগৌরবে  কলেজটি সাফল্যের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। গত পাঁচ বছর ধরে এইচএসসি পরীক্ষার ফলাফলে এ কলেজটি উপজেলায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। অধ্যক্ষ হিসেবে মোসাম্মৎ আফরোজা বেগম দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি লেখাপড়ার মানোন্নয়নসহ কলেজের সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ তহবিল গঠন করে তাদের পাঠদান ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের গাইড শিক্ষকের তত্ত্বাবধানে রেখে তদারকি করাচ্ছেন। যার জন্য কলেজটি সাফল্য ধরে রেখে দিন দিন আরো উন্নতি করছে। যেখানে সদ্য ঘোষিত এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬২ দশমিক ৫৭ ভাগ। সেখানে বানারীপাড়া ডিগ্রি কলেজের পাসের হার ৮০.৩৭% এবং যা বানারীপাড়া উপজেলার মধ্যে সর্বোচ্চ। এ কলেজে ৩ জন জিপিএ-৫ ও ২১ জন জিপিএ-৪ সহ বাকী শিক্ষার্থীরা বভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।
এইচএসসি পরীক্ষার এ ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে কলেজ অধ্যক্ষ মোসাম্মৎ আফরোজা বেগম কৃতি শিক্ষার্থী,শিক্ষক মন্ডলী,গর্ভনিংবডি ও অভিভাবকদের উষ্ণ অভিনন্দন জানিয়ে শ্রেষ্ঠত্বের এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।  তিঁনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়াও কামনা করেছেন। এদিকে কলেজের এ সাফল্যগাঁথায় শিক্ষার্থী, শিক্ষক  ও  অভিভাবকরা দারুন উচ্ছ্বসিত ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি