1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
এনায়েতপুরে আইসিএল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান রুমায় রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে বাড়ছে অবৈধ কাঠ পাচার পবিত্র শব‌ – এ- বরাত উপলক্ষে হিলফুল ফুযুল শান্তি সংঘের হালুয়া রুটি বিতরণ জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় :- মির্জা ফখরুল নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শিবুদাসের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক পটুয়াখালী-২ বাউফল আসনে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ীর উদ্বোধন

এনায়েতপুরে আইসিএল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮৫ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে আইসিএল স্কুলের ২৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আইসিএল স্কুলের উদ্যোগে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কবির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুল মতিন, দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মারুফা মির্জা, সাংবাদিক আব্দুস সাত্তার, সেলিম রেজা, মাই টিভির চৌহালী ও বেলকুচি প্রতিনিধি আব্দুল লতিফ ও ইয়াহিয়া খান। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ। ছয়শত শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদান’ শীর্ষক একটি ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তোলা হয়। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ ও তথ্য প্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জন করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি