1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
এনায়েতপুরে নাতনিকে গলা টিপে হত্যা, নানি গ্রেফতার - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

এনায়েতপুরে নাতনিকে গলা টিপে হত্যা, নানি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৯৮ Time View

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনায় শিশুটির নানি লালবানুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতের দিকে লাবনীর নানা ব্রাহ্মণগ্রামের মৃত শুকুর আলী সরকারের বাড়ি এঘটনা ঘটে।

শনিবার দুপুরের দিকে নিহতের বাবা নাহিদ আলম স্ত্রী ও শাশুড়ি সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। শিশুটির বাবা নওগা জেলার আত্রাই উপজেলার পতিসর গ্রামের নাহিদ আলম ঢাকায় কর্মরত ছিল। মা নার্গিস খাতুনের সঙ্গে নানা বাড়িতে থেকে স্থানীয় খাজা ইউনুস আলী ইংলিশ মিডিয়াম স্কুলে নার্সিরীতে পড়াশোনা করতো।

শিশুর পরিবার ও মামলা সুত্রে জানা যায়, প্রায় ৩ বছর ধরে লাবনী তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করছে। বাবা চাকুরির সুবাদে ঢাকাতে থাকেন ও মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত ৩-৪ মাস ধরে মায়ের সাথেই লাবনী নানা বাড়িতেই ছিল। তবে মাঝে মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নানি শারিরীক নির্যাতন করতেন। এছাড়া বাবা খরচের টাকা দিলেও মেয়েকে দিতো না বলে অভিযোগ করেছেন নিহতের দাদা আব্দুস ছালাম প্রামানিক।

এবিষয়ে লাবনীর বাবা নাহিদ আলম জানান, পরিকল্পিত ভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। দুইটি মেয়ের মধ্যে ফুলের মত বড় মেয়েটিকে পাষন্ডরা পিটিয়ে, গলা টিপে ও শ্বাসরোধে নির্মম ভাবে হত্যা করেছে। এর সাথে জড়িতদের শাস্তি ফাসি চাই।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনায়ারুল ইসলাম জানান, মরদেহের মাথা ও গলায় আঘাতের দাগ

পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। মামলা হয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি