1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
এপেক্স বাংলাদেশের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে এপেক্স ক্লাব অব পটিয়ার আনন্দ উৎসব - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল গলাচিপায় ৩টি গাঁজা গাছ উদ্ধার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা–ড.শফিকুল ইসলাম মাসুদ জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের

এপেক্স বাংলাদেশের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে এপেক্স ক্লাব অব পটিয়ার আনন্দ উৎসব

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৩৭ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- ২ আগষ্ট (শনিবার) এপেক্স বাংলাদেশের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটিয়া পৌরসভার দারুল কোরআন একাডেমি ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে আনন্দ উৎসব পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩ এর গভর্নর এপে.সৈয়দ মিয়া হাসান, এনইএস এপে. মোঃ লিয়াকত আলী, পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলার সাংবাদিক সেলিম চৌধুরী, এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপে. মোঃ আলমগীর আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. মোহাম্মদ জসিম উদ্দিন, ডিস্ট্রিক্ট ৩ এর এডিটর এপে. মোহাম্মদ আবু সাইদ তালুকদার খোকন, পটিয়া ক্লাবের ট্রেজারার এপে. মোরশেদুর রেজা, ফ্লোর মেম্বার এপে. নাফিজ করিম ,এপে. আলী কদর জীবন, মাদ্রাসা পরিচালক মৌলানা ঈসমাইলসহ প্রমুখ।

আনন্দ উৎসবে বক্তারা বলেন মানবিক কাজের মাধ্যমে বাংলাদেশে এপেক্স এর কার্যক্রম এগিয়ে চলছে মানুষের জন্য এপেক্স বাংলাদেশ এক অনন্য নিদর্শন। এপেক্স ক্লাব অব পটিয়া দীর্ঘদিন যাবত মানবিক কাজের মাধ্যমে সুনামের সহিত এগিয়ে চলছে যা সত্যি অসাধারণ। আগামীর স্বপ্ন নিয়ে এপেক্স ক্লাব আরও বেশি বেশি সফলতা অর্জন করতে সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।পরে কেক কেটে সংগঠনের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসব পালন করা হয়।শিক্ষার্থীদের জন্য কেক উপহার দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি