1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
এমপা'র উদ্যোগে মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

এমপা’র উদ্যোগে মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

রাকিব হোসেন মিলন স্টাফ রিপোর্টার:রাজধানীর রায়েরবাগে সাহিত্যচর্চা ও মননচর্চার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়েছে, এ্যাডভোকেট মহীউদ্দীন পাঠাগার (এমপা) আয়োজিত মাসিক নিয়মিত সাহিত্য সভা। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় এমপার কার্যালয়ে আয়োজিত এ সাহিত্য সভায় সভাপতিত্ব করেন এমপা প্রতিষ্ঠাতা ও সভাপতি এ্যাডভোকেট মহিউদ্দীন আহমেদ (শাহীন)।

সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন লেখক ও বিজ্ঞানী তরুণ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এমপার সহ -সভাপতি এস এম রবিউল আউয়াল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমপার পাঠাগার বিষয়ক সম্পাদক ও সাংবাদিক রাকিব হোসেন মিলন।

আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল লেখক তরুণ রাসেলের রচিত বই “বর্ণমালার আলো”। অংশগ্রহণকারীরা বইটির বিভিন্ন অধ্যায় নিয়ে মতবিনিময় করেন এবং তরুণ প্রজন্মের মাঝে সাহিত্যচর্চা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের লেখক, সাহিত্যিক, তরুণ কবি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে পাঠাভ্যাস, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে বলে মত প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে এ্যাড. মহিউদ্দীন আহমেদ শাহীন বলেন, “সাহিত্যই মানুষকে চিনতে শেখায়, সমাজকে আলোকিত করে। এমপা সেই আলো ছড়িয়ে দিতে চায়।”

আলোচনার পর কাব্য পাঠ ও মুক্ত মতবিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় মাসিক সাহিত্য সভা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি