1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
এলডিপির ২০ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে পটিয়ায় এলডিপির ব্যাপক প্রস্তুতি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

এলডিপির ২০ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে পটিয়ায় এলডিপির ব্যাপক প্রস্তুতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮৬ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- আগামী ২৮ অক্টোবর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) ২০তম প্রতিষ্টাবার্ষিকী। উক্ত প্রতিষ্টাবার্ষিকী র্যালি সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পটিয়া উপজেলা পৌরসভা এলডিপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম (১২ পটিয়া) আসনের জোটের মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলীর সমর্থনে দলের উপজেলা, পৌরসভা এলডিপি’র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে। ২৮ অক্টোবর প্রতিষ্টাবার্ষিকী র্যালি সমাবেশ কর্ণফুলী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে পাঁচ হাজার মানুষের সমাগম হবে। এ উপলক্ষে ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে দলীয় পটিয়া উপজেলা পৌরসভা এলডিপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মোহাম্মদ মনছুর আলম সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলীর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি জোটের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি এম এয়াকুব আলী, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, গনতান্ত্রিক শ্রমিক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক মোহাম্মদ ছৈয়দ, গনতান্ত্রিক ওলামাদল পটিয়া উপজেলার আহবায়ক মাওলানা আবদুর রহমান আল কাদেরী, উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক নাদের জামান, পৌর সাংগঠনিক সম্পাদক শাহ আলম, , ও গনতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আমিনুল হক তানিম। বক্তব্য রাখেন, গনতান্ত্রিক যুবদল পটিয়া পৌরসভার সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম, গনতান্ত্রিক ছাত্রদল পটিয়া উপজেলার আহবায়ক শেখ জায়েদ মানিক, সদস্য সচিব সাজ্জাদ হোসেন, গনতান্ত্রিক ছাত্রদল পটিয়া পৌরসভার সভাপতি রাকিব চৌধুরী, এলডিপি নেতা আবদুল কাদের, সাইফুল ইসলাম, নুরু সওদাগর, খোরশেদ, মামুন, হারুন, জাকারিয়া, ইমরান, এরশাদ, সেলিম, গোলাম মোস্তফা, ডা. জসিম, মনু মাঝি, বাবুল, বেলাল, আলমগীর , ওসমান, কানন রশিদ প্রমুখ। সভায় বক্তারা ২৮ অক্টোবর এলডিপি’র ২০তম প্রতিষ্টাবার্ষিকী সমাবেশ সফল করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি