1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
এ মহাসড়কটি যেন এক মরণফাঁদ, আবারো সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে সার্জেন্ট রেজাউল ও ড্রাইভার বিশু নিহত - শিক্ষা তথ্য
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‎ওয়াসার ‘নিয়োগ ও কোড বাণিজ্য’ নিয়ে সংবাদ প্রকাশ অফিসে ঢুকে সাংবাদিককে হুমকি, আজিজ ও মনির গং-এর বিরুদ্ধে থানায় জিডি ‎ বন্দরে স্কুল এন্ড কলেজের টাকা আত্মসাতের অভিযোগ সাবেক ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান বন্দরে প্রেমের ফাঁদে ফেলে ভুয়া কাবিননামায় বিয়ে দেখিয়ে একাধিকবার ধর্ষন করে দুবাই পাড়ি দিয়েছে লম্পট শ্যামল খুলনার লবণচরা ও মাথাভাঙ্গার সন্ত্রাসী আইনুল কর্তৃক চাঁদা দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬ অবসাদ

এ মহাসড়কটি যেন এক মরণফাঁদ, আবারো সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে সার্জেন্ট রেজাউল ও ড্রাইভার বিশু নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১২ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ প্রতিধিনি কোন না কোন দুর্ঘটনায় রক্তে রঞ্জিত হচ্ছে উত্তর ময়মনসিংহের মহাসড়ক। এ সড়ক দুর্ঘটনার মরণফাঁদে মানুষ হারাচ্ছে তার প্রিয়জনকে। তবুও হচ্ছে না রাস্তার সংস্কার সহ চালকদের সচেতনতা বা প্রশিক্ষণ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শেরপুর টু ময়মনসিংহ মহাসড়কের ফুলপুর পৌরসভার কাড়াহা কাকলি রাইস মিল সংলগ্ন সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ দুর্ঘটনায় দুইজন নিহত সহ ১৫ জন আহত হয়েছেন। নিহত ড্রাইভার সার্জেন্ট রেজাউল করিম(২৮) ৮ বেঙ্গল ময়মনসিংহ সেনাবাহিনীতে কর্মরত সদস্য। তার বাড়ি বাগেরহাট জেলায়, চাকরির বয়স আর মাত্র ৬ মাস আছিল বলে জানা যায়। এবং বাস চালক সাজেদুল বিশু (৩২) শেরপুর সদরের কানাশাখোলা মধ্যপাড়া গ্রামের।

পুলিশ ও সেনবাহিনী জানায়, বুধবার সকালে ৮ বেঙ্গল ময়মনসিংহ, সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম সম্পন্ন করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফেরার পথে কাকলি রাইচ মিলের সামনে শেরপুরগামী যাত্রীবাহী (খান) বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর থ্রি টন ট্রাক ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় আহত হয় প্রায় ১৫ জন। আহতদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে থ্রি টনের ড্রাইভার সার্জেন্ট রেজাউল করিম(২৮) এবং বাস চালক সাজেদুল বিশু ওরফে আবুল বাসেদ (৩২) মারা যান। এ সময় আহত হয় সেনাবাহিনীর সার্জেন্ট পান্থ(২৪) শিশু সারা(১১), তুবা(১২), আসিয়া(৬৫), সেকান্দার আলী(৫৫), লুৎফর নাহার(৫০), আকলিমা(২৫), এমদাদুল (৩৮), আব্দুল বাশার(৩৮), ফয়েজউদ্দিন (২৭), আকলিমা(২৯), ফায়ার সার্ভিসের শাহজাহান(৪০), স্বপ্নীল মিয়া(২৫), মাইনুল হাসান(৫০), হাসানুজ্জামান(৪৮), নাজমুল(৫০) সহ আরো কয়েকজন যাত্রী ও সেনা সদস্য আহত হন।

উক্ত সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন, সহকারী পুলিশ সুপার (ফুলপুরের সার্কেল) রাবিবুল হাসান, ক্যাপ্টেন কর্নেল (C.O) মাহাদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শফিকুল ইসলাম, ফুলপুর অস্থায়ী সেনা ক্যাম্পের (বিদায়ী) মেজর সাইফুল ইসলাম সাইফ, সার্জেন আকিব, তারাকান্দা থানার অস্থায়ী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, ফুলপুর থানার তদন্ত ওসি ইয়াসিন রাসেল, ডিজিএফআই ফিরোজ গোয়েন্দা সংস্থার সদস্য, ফায়ার সার্ভিস সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি প্রমূখ। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, মর্মান্তকে দুর্ঘটনায় সেনাবাহীনির থ্রি টনের ড্রাইভার সার্জেন্ট রেজাউল ও বাসচালক বিশু নিহত সহ কয়েকজন আহত হয়েছে। এ সময় প্রায় এক ঘণ্টার বেশি যানজট থাকলে। পরে যৌথ বাহিনীর সমনয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়। এছাড়াও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি