1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত র‍্যাব-৬ গোপালগঞ্জ কাশিয়ানী এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০০ Time View
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে কলাপাড়া পৌরসভার ০৫ নং ওয়ার্ডের চিংগড়িয়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বিপুল ভোটে বিজয়ী করায় কৃতজ্ঞতা প্রকাশ করতে কলাপাড়া পৌর বিএনপির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন, চিংগড়িয়া ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অসিত চন্দ্র সরকার, যুগ্ম আহবায়ক মো.মোনাসেফ তালুকদার, দিলীপ চন্দ্র মিত্র, রবীন্দ্রনাথ দাস, প্রশান্ত কুমার দাস, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খান ও সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ সিকদার কালা,ধর্ম বিষয়ক সম্পাদক মোনাসেফ খান, সাংবাদিক সৌমিত্র সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেহান উদ্দিন রেহান, শিক্ষক সাইদুল ইসলাম তালুকদার, এরশাদুল ইসলাম,ওয়ার্ড বিএনপি নেতা রাকিবুল তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান খানসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে কলাপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দের সাথে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বলেন, কলাপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম-বর্ণের মানুষ সমান গুরুত্ব পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি।
কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক বলেন, হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে এবিএম মোশাররফ হোসেন বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও এলাকার সার্বিক উন্নয়নে কলাপাড়া বিএনপি সর্বোচ্চ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি