1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ওসমান হাদিকে হত্যার চেষ্টা প্রতিবাদে বাউফলে বিএনপি প্রার্থী শহিদুল আলমের নেতৃত্বে বিক্ষোভ - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওসমান হাদিকে হত্যার চেষ্টা প্রতিবাদে বাউফলে বিএনপি প্রার্থী শহিদুল আলমের নেতৃত্বে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ Time View

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী।। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদার,

বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান তসলিম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির সদস্য সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন, বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের পুত্র রাইয়ান আকাশ তালুকদার, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মো. শাহিন রেজা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদসহ পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি