1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ওসি,এসআইয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দুই সাংবাদিকে রিমোভ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’

ওসি,এসআইয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দুই সাংবাদিকে রিমোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২১০ Time View

সিংগাইর,(মানিকগঞ্জ)প্রতিনিধি: ওসি, এসআইয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় “Singai ps police Media” গ্রুপ থেকে রিমোভ করে দিলেন ওসি জেওএম তৌফিক আজম। হোয়াটসঅ্যাপ গ্রুপে মানিকগঞ্জ সিংগাইর উপজেলার দুটি প্রেসক্লাবের সদস্যরাই যুক্ত আছেন। এই গ্রুপে সিংগাইর থানার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের কাছে বিভিন্ন সংবাদ প্রকাশ করেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দৈনিক ঢাকা প্রতিদিন ও আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধিকে রিমোভ করে দেন ওসি জেওএম তৌফিক আজম নিজেই। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে উপজেলার ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাসুম বাদশা ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ ভূইয়াকে ইউনিয়ন পরিষদে বসিয়ে দেওয়ার জন্য গেলে মাসুম বাদশাকে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীরা মেরে হাত ভেঙে দেওয়ার ঘটনায় সিংগাইর থানায় একটি মারামারির মামলা হয়।

এতে যাদেরকে আসামি করা হয় তাদের না পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেওএম তৌফিক আজম ও এস,আই পার্থ শেখর ঘোষের নেতৃত্বে আসামি হুমায়ুনের ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে ধাক্কা দিয়ে আহত করার ঘটনা ঘটিয়েছে। পরে আহত ওই নারী জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওসি ও এসআইয়ের বিরুদ্ধে।

এবিষয়ে একাধিক জাতীয় দৈনিক প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রধান (এ্যাডমিন) ওসি জেওএম তৌফিক আজম ক্ষিপ্ত হয়ে সাংবাদকর্মী মোঃ জসিমউদদীন সরকার ও মোঃ হাবিবুর রহমান রাজিবকে গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছেন। এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেওএম তৌফিক আজম বলেন, আমি এই গ্রুপের প্রধান (এ্যাডমিন) আমার খুশি এখানে কাকে রাখবো না রাখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি