1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কক্সবাজার চকরিয়া র‍্যাব-১৫'র অভিযানে ০১টি দেশীয় তৈরি এলজি এবং ১৭ টি বার বোরের শর্টগানের তাজা শিসা কার্তুজ উদ্ধার - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজার চকরিয়া র‍্যাব-১৫’র অভিযানে ০১টি দেশীয় তৈরি এলজি এবং ১৭ টি বার বোরের শর্টগানের তাজা শিসা কার্তুজ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ Time View

 

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউপিস্থ ০৫ নং ওয়ার্ড ষোলহিচ্ছা বালুর চর এলাকায় শীর্ষ ডাকাত সাইফুল ইসলাম এর বসত ঘরে অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় তৈরি এলজি এবং ১৭ টি বার বোরের শর্টগানের তাজা শিসা কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১৫

সিপিএসসি, র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউপিস্থ ০৫ নং ওয়ার্ডের অন্তর্গত ষোলহিচ্ছা বালুর চর ও এর আশপাশের এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড করার নিমিত্তে ১০ টিরও অধিক মামলার পলাতক আসামি শীর্ষ ডাকাত সাইফুল ইসলাম তার নিজ হেফাজতে অস্ত্র ও গুলি মজুদ রেখেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাতে সিপিএসসি এর আভিযানিক দলটি উক্ত ষোলহিচ্ছা বালুর চর এলাকায় অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সাইফুল ইসলাম প্রঃ পুতু কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক আসামী সাইফুল ইসলাম প্রঃ পুতুর স্ত্রী শাহীন সুলতানা (২৩)কে ডাকলে সে বসত ঘর খুলে দেয় এবং বাড়ির ভিতর আরেকটি তালাবদ্ধ বাঁশের বেড়া ও টিনের ছাউনীযুক্ত বসত ঘর শাহীন সুলতানা নিজ হাতে খুলে দেয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাক্ষীদের উপস্থিতিতে বাঁশের বেড়া ও টিনের ছাউনীযুক্ত বসত ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে কাঠের আলমারির ভিতর থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১ টি দেশীয় তৈরি এলজি এবং ১৭ টি বার বোরের শর্টগানের তাজা শিসা কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। পলাতক ডাকাত সাইফুল ইসলাম প্রঃ পতুকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

পলাতক আসামির বিস্তারিত পরিচয় সাইফুল ইসলাম প্রঃ পুতু(৪৫),পিতা- মৃত- বাহার উল্লাহ, সাং-ষোলহিচ্ছা বালুর চর,০৫ নং ওয়ার্ড, ইউনিয়ন – ডুলাহাজারা, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার।

উদ্ধারকৃত অস্ত্র গুলি বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন আ. ম. ফারুক সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) পক্ষে অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি