1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কক্সবাজার র‍্যাব-১৫'র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

কক্সবাজার র‍্যাব-১৫’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ Time View

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের সদর থানাধীন খুরুশকুল ইউপির ৫ নং ওয়ার্ডস্থ জানারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০২টি দেশীয় তৈরি এলজি, ৭.৬২ মি.মি.রাইফেল এর ১০ রাউন্ড তাজা গুলি,০৫টি শর্ট গানের তাজা সিসা কার্তুজ, ০২টি বাট যুক্ত ছুরি উদ্ধার করেছে র‌্যাব-১৫ সিপিএসসি ক্যাম্প, র‌্যাব-১৫ কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কক্সবাজারের সদর থানাধীন খুরুশকুল ইউপির ৫ নং ওয়ার্ডস্থ জানারপাড়া এলাকায় একটি পরিত্যাক্ত ঘরের মধ্যে কিছু অবৈধ আগ্নেয়াস্ত্র বিশেষ কায়দায় লুকানো আছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দলটি অদ্য ১১ অক্টোবর ২০২৫ খিঃ তারিখ রাতে অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল ইউপির ৫ নং ওয়ার্ডস্থ জানারপাড়া এলাকার জাকের চৌধুরীর পরিত্যাক্ত ঘরের মধ্যে শুকনা খরের নিচ থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ০২টি দেশীয় তৈরি এলজি, ৭.৬২ মি.মি.রাইফেল এর ১০ রাউন্ড তাজা গুলি, ০৫টি শর্ট গানের তাজা সিসা কার্তুজ, ০২টি বাট যুক্ত ছুরি উদ্ধার পূর্বক জব্দ করে। উক্ত অভিযান চলাকালে অস্ত্রকারবারিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। অস্ত্রকারবারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ছুরির বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি