1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কচুয়াই-খরনা বিএনপির ইফতার মাহফিলে ইদ্রিস মিয়া-নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কচুয়াই-খরনা বিএনপির ইফতার মাহফিলে ইদ্রিস মিয়া-নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৪৯ Time View

পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস মিয়া বলেছেন,জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার। একেক সময় একেক বক্তব্য দিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া। তিনি  শুক্রবার (২৮ মার্চ) বিকালে পটিয়া উপজেলার কমল মুন্সির হাটে কচুয়াই- খরনা বিএনপি যুবদল, ছাএদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, শ্রমিক দলের যৌথ উদ্যােগে আয়োজিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।  আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, গণঅভ্যুত্থানে সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। জাতীয় নির্বাচন ডিসেম্বর না জুনে?— এমন দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অনেকেই বলেন যে আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচন করার জন্য? নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই তো আন্দোলন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেননি শেখ হাসিনা। ক্ষমতা রক্ষার জন্য দেশকে একটি কারবালায় পরিণত করেছিলেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, সাবেক দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম নেচার চেয়ারম্যান, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির, নাছির উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, কলিমুল্লা চৌধুরী, হাজী নজরুল ইসলাম,  আবুল কালাম, জসিম উদ্দিন, জাগির মেম্বার, জলিল মেম্বার, নুরুল হক মেম্বার, জয়নাল আবেদীন আঙ্গুর মেম্বার, ইকবাল হোসেন এস এম সুমন, জায়দুল হক  মেম্বার, সহ জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। উক্ত ইফতার মাহফিলে জনসভায় পরিণত হয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি