1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার - শিক্ষা তথ্য
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে হত্যা, ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার-৪ সিদ্ধিরগঞ্জে গাজা হেরোইনসহ গ্রেফতার-৪ তেল সংগ্রহে খোলা ট্যাংকি নিয়ে মোটরসাইকেল ড্রাইভার ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি জ্বালানি সংকটে ঠাকুরগাঁও: সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষক ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা ফতুল্লায় হত্যা অপহরণ মাদকসহ একাধিক মামলার প্রধান আসামি রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ না,গঞ্জে পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ১৪৫ পুরিয়া হেরোইন,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ নারায়নগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিকে জরিমানা

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৯৪ Time View
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজামান কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় মূল পরিকল্পনাকারী ছাত্রলীগের দুই নেতা শাহাদাত হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) কে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় কাফির ফেসবুক পেইজে বিভিন্ন কন্টেন দেখে প্রতিশোধ পরায়ন তার বাড়ি পুড়িয়ে দেন ছাত্রলীগের ওই দুই নেতা। সোমবার বিকাল তিনটায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
তিনি বলেন, গ্রেফতারকৃত দুইজন বরিশালের দুই কলেজে অধ্যয়নরত। তাদের মধ্যে শাহাদাত হাওলাদারের বাড়ি আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামে ও মাহফুজ মোল্লার বাড়ি কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামে। ১২ ফেব্রুয়ারী রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা দুইজন বরিশাল থেকে বাসযোগে আমতলীতে আসেন। সেখানে পূর্বপরিচিত একটি দোকান থেকে ৫ লিটার ডিজেল কিনে রাত সাড়ে বারোটায় মোটরসাইকেল যোগে কাফির বাড়ির আশে পাশে অবস্থা নেই। পরে সুযোগ বুঝে তাদের ক্রয়কৃত ডিজেল কাফির ঘরের চাল এবং রান্না ঘরে ছিটিয়ে দেন। এরপরে মাহফুজ ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে সটকে পরেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কলাপাড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে। পরে রবিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অ়ভিযান চালিয়ে শাহাদাতকে বরিশাল থানা এলাকা হতে এবং মাহফুজকে পটুয়াখালী সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ সুপার আরও জানায়, এঘটনায় ইন্ধনদাতা, অর্থ যোগানদাতা সহ সবাইকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি