1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কমলনগরে সাংবাদিক আব্বাস উদ্দিনকে হত্যার হুমকি দাতা হেলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবসে আইউব আলী ফাহিমের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা বিজ্ঞপ্তি : সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক

কমলনগরে সাংবাদিক আব্বাস উদ্দিনকে হত্যার হুমকি দাতা হেলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ Time View

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের কমলনগরে সাংবাদিক আব্বাস উদ্দিনকে হত্যার হুমকিদাতা শীর্ষ সন্ত্রাসী ও খুনি হেলালের বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বুধবার (০৩ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের (কমলনগর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় রিনা হত্যা মামলার সংবাদ প্রকাশকে কেন্দ্র করে হেলাল নামের ওই ব্যক্তি সাংবাদিক আব্বাস উদ্দিনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিক আব্বাস উদ্দিন মামলা দায়ের করলে আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে সাংবাদিক আব্বাস উদ্দিন বলেন, “সত্য সংবাদ প্রকাশ করায় আমাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে অভিযুক্ত হেলালের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। আমি আইনের প্রতি আস্থাশীল। ন্যায়বিচার পাব বলে আশা করি।”

অন্যদিকে স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষ এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে হুমকিদাতা হেলালকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সাংবাদিকদের নিরাপত্তা ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে এ ঘটনায় সংশ্লিষ্ট মহল কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি