1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ Time View
কলাপাড়া (পটুয়াখাল) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালীর ইউনিয়নের রজপাড়া সিক্স লেন এলাকায় অটোরিকশার ধাক্কায় কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে রজপাড়া সিক্স লেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের আত্মীয় সুত্রে জানা গেছে, কুদ্দুস হাওলাদার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের বাসিন্দা। তিনি বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রজপাড়া সিক্স লেন এলাকায় রাস্তাা পারাপার’র সময় পিছন দিক থেকে বেপেরোয়া গতির একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে আজ মঙ্গলবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত ওসি মো.রবিউল ইসলাম বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি