1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় অধ্যক্ষ'র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ - শিক্ষা তথ্য
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ব্যবসায়ী সোহরাবের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর, নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎ দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল

কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ’র অপসারনের দাবীতে তার কক্ষ তালাবদ্ধ করে করে দিয়েছে একই কলেজের শিক্ষকরা।সোমবার বেলা ১১ টার দিকে অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদের কক্ষে এ তালা দেয়া হয়। এ ব্যাপারে ওই কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো.আনোয়ার হোসেন জানান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ মব সৃষ্টির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে,এমনকি পরিপত্র উপেক্ষা করে তিনি ২০২৫ সালের ৩০ জুন অধ্যক্ষ’র দায়িত্ব নিয়েছেন। যেটা অপ্রত্যাশিত।

একই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো.মাসুম বিল্লাহ্ জানান, শিক্ষকদের সিরিয়ালে তিনি সপ্তম। তিনি জোর পূর্বক চাপ সৃষ্টি করে এ দায়িত্ব নিয়েছেন। এছাড়া তিনি ভারপ্রাপ্ত হয়ে অর্থ পরিচালনায়  অনিয়ম করেছেন বলে তিনি উল্লেখ করেন। অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন’ শিক্ষকরা  জোর পূর্বক অন্যায়ভাবে তাকে কক্ষ থেকে বের করে দেয়। তবে তিনি কনিষ্ঠ শিক্ষক হিসেবে কিভাবে দায়িত্ব পান এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে অন্য শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাদের দাবী নাই মর্মে লিখিত দিয়েছে। অন্যদিকে,পরবর্তীতে কলেজ পরিচালনা পর্ষদও তাকে দায়িত্ব বুঁজিয়ে দেন বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)ইয়াসিন সাদিক বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ দিকে, অধ্যক্ষ’র কক্ষে তালা কিংবা নিয়মনীতির তোয়াক্কা না করে অধ্যক্ষ’র পদ বাগিয়ে নেয়াকে সাধারন শিক্ষার্থীরা ভালো চোখে দেখছে না। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থীরা জানিয়েছেন, এমন ঘটনায় শিক্ষার পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি