1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৫৭ Time View
প্রতিনিধি(কলাপাড়া)পটুয়াখালী।।পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া (৩০) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী। সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরুন্নাহার কেয়ার স্বামী শিমুল মৃধা ও তার ছোট স্ত্রী আয়শা বেগম মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ করেছেন  ভুক্তভোগী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নয়া মিয়া হাওলাদারের মেয়ে নুরুন্নাহার কেয়ার সঙ্গে মিঠাগঞ্জ ইউনিয়নের মৃত কালাম হাওলাদারের ছেলে শিমুল মৃধার ১৩ বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের জেরে শিমুল মৃধা দ্বিতীয় বিয়ে করেন এবং সেই থেকে প্রথম স্ত্রী নুরুন্নাহারের ওপর নির্যাতন শুরু হয়। সোমবারের ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরুন্নাহার কেয়াকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত শিমুল মৃধা বলেন, আমি বড় বউকে মারিনি। বড় বউয়ের ভাই, মা, বাবা, ফুফু আমার বাড়িতে এসে ছোট বউ এর উপর হামলা করে। হামলা করার সময় তাদের নিজেদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে কানের রিন এর সাথে কাপুর বেজে কান ছিঁড়ে যায়। কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম, এ বিষয়ে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি