1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৮ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালী কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের শুনানি চলাকালীন দুই আইনজীবির মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে। এসময় উদ্ভুদ পরিস্থিতে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি আদালতের কার্যক্রম সাময়িক মূলতবি করে এজলাস থেকে বের হয়ে যান। বুধবার বেলা বারোটার দিকে এ ঘটনা ঘটে।
আদালত, আইনজীবি ও বিচারপ্রার্থীদের সূত্রে জানা যায়, বেলা বারোটার দিকে জমিজমা সংক্রান্ত সিআর ১০/২০২৫ নং মামলার শুনানি শুরু হয়। এসময় মামলার আসামীদের স্থায়ী জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবীরা। বিষয়টি নিয়ে এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে হট্রগোল শুরু হয়। একপর্যায়ে সিনিয়র আইনজীবি হাফিজুর রহমান চুন্নু অপর আইনজীবি নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার সঙ্গে সঙ্গে সাময়িক সময়ের জন্য আদালত মূলতবি করে এজলাস থেকে বেড়িয়ে যান বিজ্ঞ বিচারক।
কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.খন্দকার নাসির উদ্দিন বলেন, আদলতে আইনজীবিদের মধ্যে হট্রগোল ও  দুই আইনজীবির মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। আমরা আইনজীবিরা বসে বিষয়টি সমাধান করে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি