1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ - শিক্ষা তথ্য
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৫ Time View
প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে দেয়া এবং চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল নয়টায় ওই নারীকে অজ্ঞান অবস্থায় খাল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে তার স্বামী বাদল হাওলাদার ও বাবার বাড়ির লোকজন। এর আগে ভোররাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালের বিছানায় অসুস্থ রুবিনা আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে তার শ্বশুর শহীদ হাওলাদার সহ ভাসুর, ননদ, জা, দেবর এবং চাচা শ্বশুরের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। গতকাল সন্ধ্যায় তার চাচা শ্বশুর মনির তার স্বামীকে হত্যা করার হুমকি দেয়। এছাড়া যে কোন বিষয় নিয়ে তার স্বামীর সঙ্গে তাকেও দোষারুপ করে।
আজ ভোররাতে সে সেহরি খাওয়া ও নামাজের জন্য ওজু করতে ঘরের বাইরে নামে। এসময় পেছন থেকে তাকে ৪ থেকে ৫ জন মিলে মুখ বেঁধে জোর করে তুলে নিয়ে খালের মধ্যে ফেলে দেয় এবং তাকে চুবিয়ে মারার চেষ্টা করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে।পরে চিৎকার দিলে স্বামী এবং এলাকাবাসী তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন।তিনি, তার স্বামী এবং তার বাবার পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে। কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি