1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ Time View
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নাজমিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নাজমিন বেগম ওই এলাকার জাকারিয়া হোসেনের স্ত্রী। এ দম্পতির এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্বামী-সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করছিলেন নাজমিন। তবে প্রায় এক মাস আগে সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন তিনি। বুধবার সকালে তার শোয়ার ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তবে তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনো ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে আত্মহত্যা বললেও, পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে ধারণা করছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জুয়েল ইসলাম জানান, “মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”এদিকে, গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি