1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় জলবায়ু নীতিমালা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান বন্দরে প্রেমের ফাঁদে ফেলে ভুয়া কাবিননামায় বিয়ে দেখিয়ে একাধিকবার ধর্ষন করে দুবাই পাড়ি দিয়েছে লম্পট শ্যামল খুলনার লবণচরা ও মাথাভাঙ্গার সন্ত্রাসী আইনুল কর্তৃক চাঁদা দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬ অবসাদ মতলব উত্তরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো

কলাপাড়ায় জলবায়ু নীতিমালা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ Time View
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু নীতিমালা বাস্তবায়নে গনমাধ্যম প্রতিনিধিদের করনীয় নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ওয়ার্ল্ড রিসোর্সেস ইন্সটিটিউট’র সহযোগীতায় এনজিও ওয়েব ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির এবং স্বাগত বক্তব্য রাখেন ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুক মুক্তাদির।
কর্মশালায় স্থানীয় সরকার পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গুলোর সক্ষমতা বৃদ্ধি করা, জলবায়ু সুশাসন প্রক্রিয়াকে সহায়তা করার লক্ষ্যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গনমাধ্যমের ভূমিকা জোরদার করা, সংশ্লিষ্ট সরকারি সেবাগুলোর দায়বদ্ধতা বৃদ্ধি এবং বিভিন্ন অংশীজনদের মধ্যে সমন্বয় শক্তিশালী করার উপর জোর দেয়া হয়।
ওয়েব ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মো. আশিকুর রহমানের সঞ্চালনায় এবং কমিউনিটি মোবিলাইজার অফিসার মোসা. সোনিয়া আক্তারের সহায়তায় কর্মশালাটি পরিচালনা করেন ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুক মুক্তাদির। কর্মশালায় ২০ জন গনমাধ্যম প্রতিনিধি অংশগ্রহণ করে গ্রুপ ওয়ার্ক শেষে জলবায়ু সুশাসন নিশ্চিত করতে তাদের মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি