1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ'র দাবীতে নির্বাহী প্রকৌশলীর(পাউবো) সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ’র দাবীতে নির্বাহী প্রকৌশলীর(পাউবো) সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ Time View
oplus_32
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে টিয়াখালী নদীর অস্বাভাবিক জোয়ারের প্লাবন থেকে বাড়ি-ঘর, চলাচলের রাস্তাঘাট, কৃষিজমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) এর সাথে বৈঠক করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার এবং এলাকাবাসী। রবিবার দুপর সাড়ে ১২ টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময়ে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে থেকে প্রধান প্রকৌশলী, দক্ষিণাঞ্চল বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।
এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাসরিন ইসলাম মুক্তি এবং সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ ফজলুর রহমান রাজীব ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে আলোচনা করেন। বৈঠকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের পক্ষে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, ভুক্তভোগী কৃষক মো: মোশারফ হাওলাদার, মোঃ নূর ইসলাম, সোহেল মোল্লা, মোঃ আমিরুল হাওলাদার, মোঃ বেল্লাল, মরিয়ম জাহান মৌরি, মোসাঃ সোমা এবং গণগবেষক মোসাঃ হালিমা আয়শা। এছাড়াও বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্তী, সদস্য মোঃ আখতারুল কবির আলোচনা করেন।
ক্ষতিগ্রস্তরা বলেন, “ আমরা কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রামের প্রায় ২৫০ টি দরিদ্র পরিবার ৪০ বছরের বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করছি। আমরা জোয়ার ভাটায় ডুবি এবং ভাসি। আমাদের বেঁচে থাকার জন্য  কৃষি জমি রক্ষায় একটি টেকসই বেড়িবাঁধ জরুরী প্রয়োজন। নির্বাহী প্রকৌশলী ভুক্তভুগীদের কথা শোনেন। তিনি তাঁর উর্ধতন কর্তৃপক্ষের সাথে পশ্চিম লোন্দা গ্রামে বেড়িবাঁধ বিষয়ে উত্থাপনের আশ্বাস দিয়েছেন। সেই সাথে নাগরিক আবেদনের তালিকায় বেড়িবাঁধের বিষয়ে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি