1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় দূধর্ষ চুরি - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

কলাপাড়ায় দূধর্ষ চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ Time View
{"capture_mode":"AutoModule","faces":[]}
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযোগ করেন কলাপাড়া পৌর শহরের ৫নং ওয়ার্ডের সম্প্রতি সড়কের বাসিন্দা ভুক্তভোগী জসিম হাওলাদার। সরেজমিনে গিয়ে দেখা যায়, সামনের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমিরা, সুকেস সহ সকল আসবাবপত্র এলোমেলো করে নগদ টাকা এবং স্বর্নালংকার নিয়ে পিছনের দরজা খুলে অন্য তালা মেরে পালিয়ে যায় চোর।
ভুক্তভোগী জসিম হাওলাদার বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন বাড়িতে নেই। গত সপ্তাহে আমি চিকিৎসার জন্য ঢাকা গিয়েছিলাম। আজ বাসায় এসে দেখি সামনের তালা নেই। সেখানে ছোট একটি তালা দেয়া। কাছে গিয়ে দেখি তালা ভাঙ্গার আলামত রয়েছে। আমি প্রতিবেশী এবং আত্নীয়দের সহায়তায় তালা ভেঙে ভিতরে প্রবেশ করি। ভিতরে গিয়ে দেখি সকল আসবাবপত্র এলোমেলো। আলমারি ভেঙ্গে ড্রয়ারে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
কলাপাড়া থানার এস আই মো. রাসেল জানান, এর আগে জসিম হাওলাদার পারিবারিক বিষয় নিয়ে কলাপাড়া থানায় একটি জিডি করেছিলেন। ঘটনাটি শুনেছি আমি নিজে গিয়ে তদন্ত করব।লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি