1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় নদীর বুকে রঙিন নৌবহর প্রদর্শনী ও সচেতনতামূলক প্রতিবাদ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় নদীর বুকে রঙিন নৌবহর প্রদর্শনী ও সচেতনতামূলক প্রতিবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০২ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। আন্তর্জাতিক কর্মদিবস- ২০২৫’ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধার মানিক নদীর বুকে রঙিন নৌবহর প্রদর্শনী ও সচেতনতামূলক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে বিশ্বব্যাপী ‘ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় নদীর দু’তীরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ এবং উপকূলজুড়ে ছড়িয়ে পড়ে পরিবেশবাদী আবহ।

সকাল থেকেই নদীতে জড়ো হতে থাকে রঙ-বেরঙের নৌকা; প্রতিটি নৌকায় ছিল ব্যানার, প্ল্যাকার্ড ও পরিবেশবান্ধব বার্তা। নদীর দুই তীরের মানুষ হাত নেড়ে নৌবহরের প্রতি সমর্থন জানান।

অংশগ্রহণকারীরা জানান, উপকূলীয় অঞ্চলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল ও পাইপলাইন সম্প্রসারণ শুধু জীববৈচিত্র্য নয়, মানবজীবনের জন্যও হুমকিস্বরূপ। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব প্রকল্পের কারণে সমুদ্র উপকূলের ভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু ঝুঁকি আরও তীব্র হবে।

পরিবেশ রক্ষায় এখনই ফসিল জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা।কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি ও পরিবেশ সংগঠক মেজবাহ উদ্দিন মাননু, স্কাউটার মো. নজরুল ইসলাম, পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ ও আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব।

বক্তারা বলেন, উপকূলীয় মানুষের টিকে থাকার লড়াই এখন পরিবেশ রক্ষার ওপর নির্ভর করছে। উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস বন্ধ করে আন্তর্জাতিক আন্দোলনের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় পর্যায়েও প্রতিবাদ জোরদার করার আহ্বান জানান তারা।

পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে নৌবহরটি নদীর মোহনায় গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকদের ভাষ্য, প্রকৃতি রক্ষার এই সংগ্রাম একদিনের নয়; ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ পৃথিবী দিতে এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি