1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি

কলাপাড়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে পহেলা বৈশাখের বিভিন্ন উৎসব। সোমবার(১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাট্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ খেলার মাঠে এসে মিলিত হয়। শোভাযাত্রায় অংশ নেয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ, কলাপাড়া মহিলা কলেজ, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহমতপুর কেজিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়,

রাজেন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদুরতলী কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, এবং উৎসুক সাধারণ মানুষ। পরে উপজেলা প্রশাসন খেলার মাঠে বিভিন্ন আয়োজন উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার,  কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির, কলাপাড়া লেডিস ক্লাবের সভাপতি সুমাইয়া ফাহিমুল এমা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু,

কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জানান,এবারের পহেলা বৈশাখ বাঙালি জাতির জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ। উপজেলা প্রশাসন খেলার মাঠে বিভিন্ন লোকজ ক্রীড়া অনুষ্ঠান, লোকজ মেলা এবং দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কলাপাড়াবাসী দিনটিকে উপভোগ করছেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি