1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় পরিবারের সদস্যদের অচেতন করে তিন ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা লুট - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

কলাপাড়ায় পরিবারের সদস্যদের অচেতন করে তিন ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা লুট

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৩৮ Time View
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।পটুয়াখালীর কলাপাড়ায় পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ স্প্রে করে অচেতন করে ঘরে ঢুকে তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. সহিদুল ইসলাম মিরা (৪৮), মোসা: আকলিমা বেগম (৪২) লালবানু  (৮৫) ও মো. সানাউল্লাহ (২০)। বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সহিদুল ইসলাম মিরা জানান,আমি গরু কেনাবেচার ব্যবসা করি। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম ভাঙে না। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করে আমার রুমের দরজা ভাঙার চেষ্টা করলে হঠাৎ জেগে উঠি এবং শরীরে অস্বস্তি অনুভব করি।
পরে ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখি। দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে জানালা দিয়ে চেতনানাশক ওষুধ স্প্রে করে আমাদেরকে অচেতন করে ঘরের ভিতরে ঢুকে। আলমারিতে থাকা গরু কেনার জন্য ২ লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণ নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্বজনরা উদ্ধার করে আমাদের কলাপাড়া হাস্পাতালে ভর্তি করেন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান,খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। চুরির রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গতশনিবার দিবাগত রাত দুইটার উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকার আবদুস সোবাহানের বাড়িতে সবাইকে হাত পা বেঁধে জিস্মি করে প্রায় এক লক্ষ টাকা এক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি