1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

কলাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৭৪ Time View

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি।। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় প্রাণিসম্পদ মেলার উদ্বোধন, প্রদর্শনী এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতাল এর আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাট্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদিক্ষন শেষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউসার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আতিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং শতাধিক বিভিন্ন স্তরে অবদান রাখা খামারিরা উপস্থিত ছিলেন।

গবাদি পশুর জাত উন্নয়নে বিশেষ অবদান রাখায় সেরা খামারির পুরস্কার পেয়ে চাকামইয়া ইউপির চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদার বলেন, পুরস্কার পেয়ে ভালই লাগছে। এতে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে আরো ভালো কিছু করার চেষ্টা করব।
উপজেলা ডেইরি উন্নয়ন প্রকল্পের সুপারভাইজার ও
লাইভ স্টক ফিল্ড কর্মকর্তা আরিফুর রহমান মিরাজ বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে ২৮ টি স্টল এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। এর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জন সেরা খামারীকে পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়া বাকি সকলের জন্য সান্তনা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার হামিদ বলেন, প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশীয় জাতের উন্নয়ন করে আমাদের আমিষের চাহিদা পূরণ করতে হবে। তিনি খামারিদের সব ধরনের সহায়তা প্রদান করার জন্য প্রাণিসম্পদ দপ্তরের সকলকে নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি