1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় বাতিঘর সংগঠনের দেড় হাজার তালের বীজ রোপণ - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

কলাপাড়ায় বাতিঘর সংগঠনের দেড় হাজার তালের বীজ রোপণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৯ Time View
0-4064x3074-0-0-{}-0-12#
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : “সবজ গ্রাম, সবুজ দেশ, এই আমাদের বাংলাদেশ” এ স্লোগানকে ধারণ করে সেচ্ছাসেবী সংগঠন ”বাতিঘর” এর উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে খননকৃত খালের দুই পাড়ে দেড় হাজার তালের বীজ রোপণ করা হয়েছে। বুধবার(১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দিনভর “বাতিঘর” সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে এ তালের বীজ রোপণ করে। সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স জানান, সবুজায়ন প্রকল্প ২০২৫ এর আওতায় মহিপুর থানা সদর ইউনিয়নের বিপিনপুর ও ইউসুফপুর গ্রামের খনন কৃত প্রায় ৮ কিলোমিটার খালের দুই পাড়ে প্রাথমিক পর্যায়ে ১ হাজার পাঁচ শত তালের বীজ রোপণ করা হয়েছে। তিনি আরো জানান, দ্বিতীয় পর্যায়ে তিন শতাধিক কৃঞ্চচুড়া ও নয়ন চুড়া গাছ রোপণ করা হবে।
সেচ্ছাসেবী সংগঠন “বাতিঘর” এর সভাপতি ইলিয়াস রেজা বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে সমুদ্র উপকুল ভাগের সবুজ অরণ্য বিলীনের পথে। বনভূমি কমে গিয়ে বিরাণ ভূমিতে পরিনত হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের কারনে বৈশ্বিক পরিবেশ উঞ্চ হয়ে উঠেছে। এ উঞ্চতা থেকে রক্ষায় সবুজায়নের কোন বিকল্প নেই।
তিনি বলেন, গাছ না থাকায় পাখিরা হারিয়েছে তাদের আশ্রয় স্থল। পথচারীরা ছায়াহীনতায় ভূগছে। এজন্য বাতিঘর সংগঠনের সদস্যরা এমন সবুজায়ন কর্মসূচি হাতে নিয়েছে। সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনি সৌন্দর্য বর্ধনও হবে।
দিনভর তালের বীজ রোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাতিঘর সংগঠনের সহ সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ মো: শাহিন কবীর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার হারুন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস ছত্তার ফকির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হানিফ সরদার, সদস্য পলাশ সরকার সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি