1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় মানবাধিকার কমিশন'র কমিটি পূর্ণগঠন সভা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

কলাপাড়ায় মানবাধিকার কমিশন’র কমিটি পূর্ণগঠন সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। “জেল, জুলুম, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে আইনী সহায়তার মানবাধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) কলাপাড়া উপজেলা শাখা ও পৌর শাখার কমিটি পূর্নগঠন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন, অ্যাডভোকেট আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন। এছাড়া কলাপাড়া পৌর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাসুম বিল্লাহ অসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. নাসির উদ্দীন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের কলাপাড়া পৌর শাখার তত্ত্বাবধানে বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে (পায়রা) এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবুল হোসেন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিশনের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোঃ আফজাল হোসেন তালুকদার স্বপন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক, সাংবাদিক মোল্লা নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, কলাপাড়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি, এ্যাডভোকেট আবুল বাশার। কলাপাড়া কৃষক দলের সভাপতি আবদুস সালাম তালুকদার এবং সমাজকর্মী ও স্থপতি ইয়াকুব খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সোহরাব হোসেন, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ’র প্রদর্শক মো. আসাদুজ্জামান খান, নাওভাঙ্গা ফাযিল মাদ্রাসার প্রভাষক ইভান মাতুব্বর, ভিপি কাশেম শেখ ও কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক, মোঃ তারেক আমান সুমন এবং কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো.মাসুম বিল্লাহ। বক্তারা বাংলাদেশ মানবাধিকার কমিশনের কলাপাড়া উপজেলা এবং পৌর শাখার কমিটিকে শক্তিশালী করা সহ সমাজের সর্বস্তরে মানবাধিকার পৌঁছে দেয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে কলাপাড়া উপজেলা এবং পৌর শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদককে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি। সেই সাথে পরবর্তীতে সকলের সাথে আলোচনা করে কমিটির অন্যান্য সদস্য গঠন করতে অনুরোধ করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি