1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর হাজীপুরে গাউছিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া সেলস শাখা উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬ সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি পটিয়ায় মহিলা দলের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য

কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ Time View
{"capture_mode":"AutoModule","faces":[]}

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের শাপলা কাব অ্যাওয়ার্ড এবং মাধ্যমিকের জন্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৫ ফেব্রুয়ারি) সকাল দশটায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে, উপজেলার প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে ১৩২ জন শিক্ষার্থী শাপলা কাব এবং মাধ্যমিক পর্যায়ে ২২ জন শিক্ষার্থী পিএস পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস লিডার ট্রেনার এবং বরিশাল আঞ্চলের আঞ্চলিক উপকমিশনার(প্রোগ্রাম)ডাক্তার প্রনব কুমার মন্ডল, পটুয়াখালী জেলা স্কাউটস’র কোষাধ্যক্ষ আবদুল কাইউম, বরিশাল এবং পটুয়াখালী থেকে আসা স্কাউটস লিডারগন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটস এর সম্পাদক মুসুল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফখরুল ইসলাম, কমিশনার মো. ইকবাল বাশার খান এএলটি, সহ-সভাপতি মামানৈ এএলটি, কোষাধ্যক্ষ নূরুল হক, এএলটি মিজানুর রহমান, সহকারী কমিশনার মোয়াজ্জেম হোসেন, সাহিদা পারভীন, মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা, উপজেলা কাব লিডার মো.শামিমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান’র প্রধানগণ এর ইউনিট লিডারগন।

মঙ্গলসূখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা বলেন, কলাপাড়া উপজেলা থেকে প্রতি বছর আমার বিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন এবং কৃতিত্বের সাথে ফলাফল অর্জন করে উপজেলার সুনাম ধরে রাখেন।তারই ধারাবাহিকতায় এ বছর ৩৩ জন শিক্ষার্থী শাপলা কাব এওয়ার্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
কলাপাড়া উপজেলা স্কাউটস’র কোষাধ্যক্ষ নুরুল হক বলেন, উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ’র নেতৃত্বে কলাপাড়ায় স্কাউটস’র অনেক সুনাম রয়েছে। উপজেলা স্কাউটস কমিশনার মো. ইকবাল বাশার খান এএলটি বলেন, ২০২৩ সালের সাপলা কাব এওয়ার্ড এবং পিএস পরীক্ষায় কলাপাড়া উপজেলা বরিশাল বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। নিয়মিত ওরিয়েন্টেশন সহ স্কাউটিং এর সকল কার্যক্রম সচল রয়েছে।
বাংলাদেশ স্কাউটস লিডার ট্রেনার এবং বরিশাল আঞ্চলের আঞ্চলিক উপকমিশনার(প্রোগ্রাম)ডাক্তার প্রনব কুমার মন্ডল বলেন, বরিশাল অঞ্চলের মধ্যে কলাপাড়া স্কাউটস এর সুনাম রয়েছে। এখানকার ইউনিট লিডার এবং স্কাউট কর্মকর্তাদের সমন্বিত কার্যক্রমে স্কাউটিং আরও এগিয়ে যাবে বলে আসা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি