1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View
{"capture_mode":"AutoModule","faces":[]}

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় স্যাডো নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। শনিবার(১১ এপ্রিল) বিকাল ০৫ টায় কলাপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত মহিলা কলেজ সংলগ্ন খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার।টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাসের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুসা তাওহিদ নান্নু মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার,

কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, ক্রীড়া সংগঠক জামাল আকন, হেলাল উদ্দিন, নিজাম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন,নাসির উদ্দিন আহমেদ রতন, আল আমিন, লিটু, ফরিদ উদ্দিন, রহিমুল হক হিরু প্রমুখ। খেলা পরিচালনা করেন মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের শরীর চর্চা শিক্ষক সাইফুজ্জামান টুটুল এবং সাবেক ক্রিকেটার মাসুম বিল্লাহ। ধারা বর্ণনায় ছিলেন বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল এবং প্রভাষক ইভান মাতুব্বর। ২০টি দলের অংশগ্রহণে আয়োজিত টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দশের আলো টিম অফিস মহল্লাকে হারিয়ে জয়লাভ করেন।

বক্তারা মাদক থেকে দূরে থেকে খেলাধুলাকে উৎসাহ দিয়ে এরকম টুর্নামেন্ট আয়োজনকে ধন্যবাদ জানান। সেই সাথে জ্বালানি সংকটের মধ্যে রাত্রিবেলা খেলা না চালানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি