1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত র‍্যাব-৬ গোপালগঞ্জ কাশিয়ানী এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা

কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় দুই শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে ১ টাকায় ইফতার সামগ্রী বিতরন করেছে আমরা কলাপাড়াবাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় পৌর শহরের মনোহরি পট্রি এলাকায় এসব খাবার সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুজ সাকিব, প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক সহ সংগঠনটির সদস্যরা। খাবার হিসেবে প্রত্যেককে ছোলা বুট, মুড়ি, খেজুর, পিয়াজু, বেগুনি,  চপ ও জিলাপি প্রদান করা হয়।
পুরো রমজান মাসজুড়ে ইফতার সমাগ্রী বিতরন কার্যক্রম চলবে জানিয়েছে সংগঠনটির সদস্যরা। মাত্র ১ টাকায় ইফতার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সাধারন মানুষের। এছাড়া তাদের এ ব্যতিক্রমী উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো.নজরুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় দরিদ্র মানুষের জন্য এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অসহায় মানুষের জন্য এ কার্যক্রম চালিয়ে যেতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি