1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা - শিক্ষা তথ্য
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি

কলাপাড়ায় ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ Time View
{"capture_mode":"AutoModule","faces":[]}

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে (পায়রা) উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.কাউছার হামিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আকরাম হোসেন খাঁন , উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান,

খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.নাসির উদ্দিন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিমসহ কলাপাড়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন এবং শরীরচর্চা শিক্ষকগণ।সভায় প্রতিযোগিতার ইভেন্টগুলোর তালিকা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের লিস্ট, ইভেন্ট পরিচালনাকারী শিক্ষকদের তালিকা, ক্রয় ও অডিট কমিটি, এবং ভেনু ও তারিখ নির্ধারণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাডেমিক কার্যক্রমের সাথে খেলাধুলাকে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলার ব্যবস্থা করতে পারলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাবে। তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত প্রাতঃকালীন সমাবেশ এবং খেলাধুলা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানসহ সকল শরীরচর্চা শিক্ষকদের অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি