1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ার আল আরাফাহ ইসলামী ব্যাংক কম্বল দিলেন শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়ার আল আরাফাহ ইসলামী ব্যাংক কম্বল দিলেন শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  পটুয়াখালীর কলাপাড়ায় পাখিমারা আল আরাফাহ ইসলামী ব্যাংকের  উদ্যোগে  মঙ্গলবার ব্যাংকের হল রুমে ২ শতাধিক শীতার্ত দুস্থ প্রতিবন্ধী, অসহায় ও সুবিধাবঞ্চিত নারী পুরুষের  মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল পেয়ে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কবিতা রানী  বলেন, ‘অনেকদিন ধইরা  শীতে কষ্ট করেতেছি। মোগো নুন আনতে পান্তা ফুরায়। গরম  কাপড় কেনার কোন সাধ্য নাই। এখন আমি   কম্বল পাইছি শীতে কষ্ট  করা লাগবে না।  যারা এই কম্বল দেলেন  তাদের জন্য দোয়া করি, হেরা যেন এরকম মোগো মতো আরো মানুষরে কম্বল দিতে পারে ।
পাখিমারা আল আরাফাহ ইসলামী ব্যাংক শাখার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আইয়ুব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক আলীপুর শাখার ম্যানেজার মোঃ রেজাউল হক, বিশেষ অতিথি ছিলেন মোঃ নুরে আলম, নিলগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আঃ রহিম বাদশা তালুকদার, পাখিমারা বাজার ব্যবসায়ী সমিতির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, এবং দুলাল হাওলাদার, মোঃ হিরন মিয়া গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের সদস্যবৃন্দ।
কম্বল বিতরণ কালে পাখিমারা আল আরাফাহ ইসলামী ব্যাংক শাখার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আইয়ুব বলেন, প্রতিবছরের মতো এ বছরও আমরা অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রায় ৫’শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। আমাদের এই সহযোগিতা ভবিষ্যতে  অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি